শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে মালয়েশিয়ায় অগ্রণী ব্যাংকের সচেতনতামূলক সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৩১ বার পঠিত

বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ, সর্বজনীন পেনশন ‘প্রবাস’ স্কিমে অংশগ্রহণ ও অফশোর ব্যাংকিং ডিপোজিট একাউন্ট সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা সভা করেছে মালয়েশিয়ায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি’র সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী রেমিট্যান্স হাউস, মালয়েশিয়া। ২৪ জুন ২০২৪ অগ্রণী রেমিটেন্স হাউস ও মালয়েশিয়ার সিল কনসাল্ট এসডিএন বিএইচডির আয়োজনে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্ল্যাং এর পোলাও ইন্দা সানওয়ে ডাইসো ডিজিসি প্রজেক্টে এ সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর। সিল কনসাল্ট এসডিএন বিএইচডি মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আমিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় অগ্রণী রেমিট্যান্স হাউস এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার সিইও এবং পরিচালক সুলতান আহমেদসহ বাংলাদেশী প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সভায় বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানিয়ে প্রবাসীদের উদ্দেশ্য প্রধান অতিথি ড. জায়েদ বখ্ত বলেন, সরকার দীর্ঘ মেয়াদে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম চালু করেছে। এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে। তিনি আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের সক্ষমতাও অনেকগুণ বেড়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর প্রবাসীদেরকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান। তিনি প্রবাস পেনশন স্কিম এবং অফশোর ব্যাংকিং ডিপোজিট একাউন্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উওর দেন অগ্রণী রেমিট্যান্স হাউসের কর্মকর্তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ