শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা এবং উল্লেখযোগ্য সাফল্য উদযাপনের লক্ষ্যে বসুন্ধরা টিস্যু পারফরমার’স মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনের মাধ্যমে উৎকর্ষতা ও টেকসই প্রবৃদ্ধির প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

শনিবার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহান, সিওও শাহেদ জাহিদ, হেড অব সেলস মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (বিক্রয়) কাজী ইমদাদুল হক, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের উপস্থিতিতে বিক্রয় সক্ষমতা আরও জোরদার করা এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

পারফরমার’স মিটে বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নির্ধারণ ও বসুন্ধরা টিস্যুর দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করা হয়। বসুন্ধরা টিস্যুর ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে—এমন আশাবাদ ব্যক্ত করে ইতিবাচক ও উদ্দীপনাময় পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্ত হয় ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ