শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

নেলসন ম্যান্ডেলা স্মরণে শান্তি পুরস্কার পাচ্ছেন ক্রাইম রিপোর্টার নিশাদ

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫’ পাচ্ছেন ক্রাইম রিপোর্টার মো. শাহাদাত হোসেন নিশাদ। তিনি বর্তমানে দেশ টিভিতে কর্মরত।

পুরস্কার প্রদান উপলক্ষে আগামী ১৯ জুলাই শনিবার বিকেল ৫টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা জানানো হবে।

আয়োজনটি করছে বাংলার বীর ফাউন্ডেশন, যা নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে ‘নেলসন ম্যান্ডেলা: আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ, সাবেক উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ড. জিনবোধী ভিক্ষু, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ। খান শাহ আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, কর্ণফুলী ইন্স্যুরেন্স। মাকসুদেল হোসেন খান মাকসুদ, নির্বাহী সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন। ডা. রাজিউন সালমা লাবনী, সহ সাংগঠনিক সম্পাদিকা, বাংলার বীর ফাউন্ডেশন। সভাপতিত্ব করবেন বাংলার বীর ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। বাংলার বীর ফাউন্ডেশন ৯ বছর ধরে সামাজিক-সাংস্কৃতিক ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন করে আসছে।

সাংবাদিক শাহাদাত হোসেন নিশাদের এ সম্মাননায় তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ