শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত, শিগগিরই সফরের আশা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর অদূর ভবিষ্যতেই অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সম্ভাব্য সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী কখন ভারত সফরে যাবেন, সেটি সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ও অগ্রাধিকারের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানোর সব ধরনের প্রস্তুতি ও আগ্রহ রয়েছে। তিনি বলেন, “আমরা বাংলাদেশ সরকারের প্রধানকে ভারতে স্বাগত জানাতে আন্তরিকভাবে অপেক্ষা করছি এবং আশা করছি, সফরটি খুব শিগগিরই বাস্তবায়িত হবে।”

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার পুনরায় উল্লেখ করেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ