শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

তারকা ও ফ্যাশনের রঙে বসুন্ধরা সিটির প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

২২ বছরের পথচলা পূর্ণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ও লাইফস্টাইল গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজন, ফ্যাশন শো, তারকাদের অংশগ্রহণে ফ্ল্যাশমব এবং সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল শপিং মলের লেভেল-১ অ্যাট্রিয়াম। দর্শনার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন পায় উৎসবের আমেজ।

গতকাল দুপুর ২টায় বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচি। এর মধ্যে ছিল আকর্ষণীয় ফ্যাশন শো, সেলিব্রিটি ফ্ল্যাশমব এবং শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)। এ সময় তিনি বসুন্ধরা সিটির ২২ বছরের পথচলায় ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শুরু থেকেই বসুন্ধরা সিটিকে এমন একটি আধুনিক শপিং ও লাইফস্টাইল গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য ছিল, যেখানে কেনাকাটার পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মানুষ আনন্দঘন সময় কাটাতে পারবেন।

ক্যাপ্টেন শেখ এহসান রেজা আরও জানান, গত ২২ বছরে ক্রেতাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় বসুন্ধরা সিটি একটি বিশেষ সামাজিক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে আরও আধুনিক সেবা, নতুন ব্র্যান্ড, উন্নত সুযোগ-সুবিধা এবং আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সেলিব্রিটি ফ্ল্যাশমব ও ফ্যাশন ফেস্ট। জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, তমা মির্জা ও জিয়াউল রোশানের অংশগ্রহণে বিশেষ ফ্ল্যাশমব দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। পাশাপাশি আলিফা ডান্স টিমের প্রাণবন্ত পরিবেশনাও দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণে মোট ১০টি ফ্যাশন শোর আয়োজন করা হয়। এসব আয়োজনে ক্লাবহাউস, ফ্রিল্যান্ড, ক্যাপশন, ইনফিনিটি, দুবাই বোরকা, শিশু পরিবহন, স্টানিং বাই শাহাদ, জোইস, আর্টফিট, ইরানি বোরকা ও সি স্কাইসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নেয়।

দীর্ঘ ২২ বছরের যাত্রায় ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, শিল্পী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও বিশেষ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল রেইজ বাংলাদেশ। আর পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল ইকিউব। তাদের সহযোগিতায় পুরো আয়োজন আরও বর্ণিল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ