শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদানঃ 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদানঃ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার মার্কেন্টাইল ব্যাংকের নবাবগঞ্জ শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক তানভীর আহমেদ খান প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা হাবিবুর রহমান খান, ডাঃ সৈয়দ নাসরুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু ও থিয়েটার পরিচালক হুমায়ুন কবির। অতিথিবৃন্দ কৃষক প্রতিনিধি মোঃ আসলাম খান ও মোঃ দিদার হোসেনের কাছে পাওয়ার টিলার মেশিন হস্তান্তর করেন। এসময় মার্কেন্টাইল ব্যাংকের এফএভিপি ও নবাবগঞ্জ শাখা প্রধান এস. এম. মহিউদ্দিন, নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ