শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৩ বার পঠিত

দেশ বরেণ্য বাউল শিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার জন্য নগদ অর্থসহ সকল দায়িত্ব নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)।

বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পের সুফিয়া একাডেমির ভবনে কাঙালিনী সুফিয়ার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর মো. আ‌মিনুল ইসলাম। এ সময় ফাউ‌ন্ডেশ‌নের কোঅর্ডিনেটর মো. আ‌মির হো‌সেন মিয়া উপ‌স্থিত ছি‌লেন।

বাউল শিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসা অর্থের অভাবে আটকে আছে এমন একটা সংবাদ নজ‌রে এলে এ সহায়তা করে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন।

সহায়তা গ্রহণের পর কাঙালিনী সুফিয়া ব‌লেন, আ‌মি বেশ ক‌য়েক‌দিন ধরে অসুস্থ। চিকিৎসার অভা‌বে কোথাও যেতে পার‌ছি না। আমার ডান হা‌তও ভে‌ঙে আছে। এ অবস্থায় আমার চি‌কিৎসার জন্য টাকা দেয়ায় আমি আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য-গত ১১ জুন রাজবাড়ীর নিজ বাড়ির বাথরুমে মাথা ঘু‌রে প‌ড়ে যান কাঙালিনী সুফিয়া। দীর্ঘদিন ধ‌রে অ‌র্থের অভা‌বে চি‌কিৎসা বন্ধ ছিল সু‌ফিয়ার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ