শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) শীর্ষ নেতারা রাতারাতি নিজেদের বিএনপিপন্থী দাবি করে ব্যাংকটিতে নতুন সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, এই ভোল্ট পাল্টানো নেতারা খুলনা অঞ্চলের বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কতিপয় নেতার সঙ্গে আঁতাত করে বদলি বাণিজ্য, জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের হয়রানি এবং চরিত্র হননে মেতে উঠেছেন।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৯ মার্চ গঠিত আওয়ামীপন্থী সিবিএ (জাতীয় শ্রমিক লীগ) কমিটির কার্যকরী সভাপতি মো. ইসমাইল হোসেন শেখ পট পরিবর্তনের পর নিজেকে বিএনপিপন্থী রূপালী ব্যাংক কর্মচারী সংঘের নেতা হিসেবে দাবি করছেন।

একই কমিটির সহ-সভাপতি মো. ইউনুস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ আহমেদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো: রুবেল ফকির এবং প্রচার সম্পাদক মো: আদম শেখও রাতারাতি নিজেদের রাজনৈতিক খোলস বদলে বিএনপিপন্থী সেজেছেন।

ভুক্তভোগী কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ, নীতি-আদর্শহীন এই আওয়ামী সিন্ডিকেটটিকে পর্দার আড়াল থেকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন রূপালী ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের বর্তমান বিভাগীয় প্রধান রোকনুজ্জামান। উল্লেখ্য, রোকনুজ্জামান তৎকালীন বরিশাল জোনাল অফিসে থাকাকালীন আওয়ামীপন্থী সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয়দের দাবি, আওয়ামী সরকারের আমলে এই রোকনুজ্জামান এবং উল্লিখিত সিবিএ নেতারা মিলে বিরোধী মতাদর্শের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চরম জুলুম ও হয়রানি চালিয়েছিলেন। অথচ দেশের পট পরিবর্তনের পর আবারও তারাই হাত মিলিয়ে ভোল্ট পাল্টে নতুন করে জাতীয়তাবাদী ঘরানার ও সাধারণ কর্মকর্তাদের বদলি ও প্রশাসনিক হয়রানির জালে জড়াচ্ছেন।

আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে যারা ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কোণঠাসা করে রেখেছিলেন, সরকার পতনের পরও তাদের এমন দাপট ও সিন্ডিকেট বাণিজ্যে রূপালী ব্যাংকের খুলনা বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যাংকের স্বাভাবিক কাজের পরিবেশ ফিরিয়ে আনতে এবং এই সুবিধাবাদী ও নীতিহীন চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ