শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এনআরবিসি ব্যাংকের সুবর্ণচর খাসের হাট শাখার যাত্রা শুরু

  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

এনআরবিসি ব্যাংকের সুবর্ণচর খাসের হাট শাখার যাত্রা শুরু

 

প্রান্তিক মানুষের সেবায় নোয়াখালীর সুবর্ণচর খাসেরহাটে নতুন শাখা চালু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি.। বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ব্যাংকের ১০৪ তম শাখা হিসেবে সুবর্ণচর খাসেরহাট শাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক লকিয়ত উল্লাহ। অনুষ্ঠানে সুবর্ণচর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো: আফজাল হোসেন, সাগরিকা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, এনআরবিসি ব্যাংক ফেনী শাখার ম্যানেজার কাজী মোহাম্মদ জিয়াউল করিম, চান্দিনা শাখার ম্যানেজার মো: কামরুল হাসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি লকিয়ত উল্লাহ বলেন, এনআরবিসি ব্যাংক প্রান্তিক পর্যায়ের মানুষদের ভাগ্যোন্নয়নে কাজ করছে। এই শাখার কার্যক্রমের মাধ্যমে এই অঞ্চলের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আর্থিক উন্নয়নের মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটবে। উল্লেখ্য, মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করছে এনআরবিসি ব্যাংক। এবছর নতুন করে ৩টি শাখা চালু করা হচ্ছে। শাখা, উপশাখা, বুথ ও এজেন্ট পয়েন্ট মিলে সারাদেশের দেড়হাজারেরও বেশি স্থান থেকে মানুষদেরকে সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও পাওয়া যাচ্ছে ব্যাংকের সকল শাখা-উপশাখায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ