শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ইংরেজি নববর্ষবরণ ওয়ালটনে 

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২০২ বার পঠিত

ইংরেজি নববর্ষবরণ ওয়ালটনে

শুরু হয়েছে নতুন ইংরেজি বছর ২০২৪। নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে এবং গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেড কোয়ার্টার্সে উদযাপন করা হয়েছে ইংরেজি নববর্ষ।

১ জানুয়ারি, ২০২৪ সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন করপোরেট অফিসে বেলুন উড়িয়ে ইংরেজি নববর্ষ উদযাপন কার্যক্রম শুরু করা হয়। কাটা হয় বিশালাকার কেক।

ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে করপোরেট অফিসের অলিম্পাস হলরুমে কেক কাটেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে ওয়ালটন পরিবারের সদস্য, ক্রেতা, স্টেকহোল্ডার ও শুভানুধ্যায়ীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

করপোরেট অফিসের পাশাপাশি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেড কোয়ার্টার্সে সোমবার সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম নুরুল আলম রিজভীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হেড কোয়ার্টার্সের বিভিন্ন অপারেশন ইউনিটে কাটা হয় কেক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান ও এস এম শোয়েব হোসেন নোবেল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, দিদারুল আলম খান, আমিন খান, আরিফুল আম্বিয়া, তানভির রহমান, মফিজুর রহমান জাকির প্রমুখ।

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ